ঢাকাSunday , 9 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিমা বিশ্বে মাদক-সন্ত্রাসী হামলার ঢল নামবে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নিষেধাজ্ঞার কারণে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের ক্ষমতা কমে গেলে পশ্চিমা বিশ্বে মাদক, শরণার্থী ও সন্ত্রাসী হামলার ঢল নামবে। শনিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ হুঁশিয়ারি দিয়েছেন।
সরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ভাষণে রুহানি বলেছেন,‘যারা নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদেরকে সতর্ক করে দিয়ে বলছি মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের সামর্থ্যের ওপর যদি প্রভাব পড়ে তাহলে আপনারা মাদক, অভিবাসন প্রত্যাশী, বোমা ও সন্ত্রাসবাদের ঢল থেকে রেহাই পাবেন না।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাচ্ছে। মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিশেষ প্রমাণ হচ্ছে- ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া এবং তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা।’
ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদের অর্থ হচ্ছে- অর্থনীতি নিয়ে কোনো একটি দেশের মধ্যে ভয় সৃষ্টি এবং অন্য দেশগুলোর সঙ্গে ওই দেশের আর্থিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা। ইরান হচ্ছে সন্ত্রাসবাদের বড় শিকার এবং মারাত্মকভাবে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মুখে পড়া একটি দেশ।’