ঢাকাSaturday , 8 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইতালিতে নাইটক্লাবে পদদলিত হয়ে নিহত ৬

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে একটি নাইটক্লাবে পদদলিত হয়ে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক লোক, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দেশটির পূর্ব দিকের উপকূলীয় শহরে আনকোনায় এ ঘটনা ঘটে।
কিছু প্রতিবেদনে বলা হয়, আনকোনার কোরিনালডো এলাকার ওই নাইটক্লাবে অজ্ঞাত একজন পিপার স্প্রে ছিটিয়ে দেওয়ার পর আতঙ্ক থেকে এ দুর্ঘটনা ঘটে।
দ্য ল্যান্টার্না আজ্জুরা নামের ওই নাইটক্লাবে র‌্যাপার এসফেরা এবাস্তার একটি কনসার্ট হচ্ছিল এবং ক্লাবের ভেতর প্রায় এক হাজার লোক ছিল।
আহতদের সেনিগালিয়া ও আনকোনার হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের শরীরের হাড় ভেঙে গেছে।