ঢাকাSaturday , 8 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জগাখিচুড়ি ঐক্যের পরিণতি ভোগ করছে বিএনপি

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : বিএনপি জগাখিচুড়ি ঐক্যের পরিণতি ভোগ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘বিএনপি ঘর গোছাতে পারেনি। জগাখিচুড়ি ঐক্যের পরিণতি তারা পদে পদে অনুভব করছেন। যার কারণে তাদের সেক্রেটারি জেনারেলের অফিসে গিয়ে মনোনয়ন বঞ্চিতরা হামলা চালাচ্ছে। যাদের কাছ থেকে টাকা নিয়েছে, যারা মনোনয়ন পায়নি, তারাই হামলা চালাচ্ছে।’
শনিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের কাচারিরহাট বাজারে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে ওবায়দুল কাদের শনিবার সকালে ওই ইউনিয়নের ওটারহাট ও নাছিরেরটেক নামক এলাকায় দলীয় নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।