ঢাকাSaturday , 8 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্যাকেজ নিয়ে অপারেটরদের সঙ্গে বসবে বিটিআরসি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মোবাইল ফোনের বিভিন্ন প্যাকেজ নিয়ে অপারেটরদের সঙ্গে বসবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
শনিবার বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরল হক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, কোনো প্যাকেজের মেয়াদ যাতে সাত দিনের কম না হয় সেজন্য এরইমধ্যে অপারেটরদের চিঠি পাঠানো হয়েছে। অপারেটরদের কাছ থেকে তথ্য নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
মোবাইল ফোন অপারেটরদের প্যাকেজ জানতে চাওয়ার পাশাপাশি আগামী ৯ ডিসেম্বর (রোববার) থেকে নতুন নির্দেশনা পালন করতে বলা হয়েছে বলেও জানান বিটিআরসির চেয়ারম্যান।