ঢাকাFriday , 7 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার মাসব্যাপী মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলা শুরু শনিবার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শ্রাবণ প্রকাশনী ও বইনিউজ আয়োজিত চার মাসব্যাপী ‘মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলা’ শুরু হচ্ছে আগামীকাল শনিবার।
এদিন বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধের দলিলপত্রের অন্যতম সম্পাদক লেখক গবেষক আফসান চৌধুরী, সাংবাদিক আবু সাঈদ খান, মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টি বোর্ডের সদস্য জিয়াউদ্দিন তারিক আলী, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, নিউএজ এর সম্পাদক নুরুল কবির, শহীদ আলতাফ মাহমুদ কন্যা শাওন মাহমুদ, তরুণ কান্তি দাস (কান্তি), প্রকাশনা সংস্থা ইউপিএল এর ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাদেক আলী।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শিল্পী মিতা হক পরিচালিত ‘সুরতীর্থ’ এর শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।
শ্রাবণ প্রকাশনীর কর্ণধার রবীন আহসান জানিয়েছেন, বইমেলায় সার্বিক সহযোগিতা করছে মন্ত্রিপরিষদ বিভাগ বাংলাদেশ সরকার ও মুক্তিযুদ্ধ জাদুঘর। ভ্রাম্যমাণ বইমেলার ‘শ্রাবণ বইগাড়ি’ দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে ভ্রমণ করবে।