ঢাকাWednesday , 5 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিক্ষোভে পিএসজির ম্যাচ স্থগিত

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ফ্রান্সে জ্বালানি তেলের ওপর বর্ধিত কর আরোপের প্রতিবাদে প্যারিসে চলমান বিক্ষোভের কারণে লিগ ওয়ানে পিএসজির শনিবারের ম্যাচটি স্থগিত করা হয়েছে।
শনিবার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে মপেঁলিয়রের বিপক্ষে খেলার কথা ছিল পিএসজির। পুলিশের অনুরোধের পেক্ষিতে ম্যাচটি স্থগিত করা হয়েছে। একই দিন তলুসে লিঁওর ম্যাচটিও স্থগিত করা হয়েছে।
পিএসজির পরের দুই ম্যাচই এখন প্যারিসের বাইরে। বুধবার লিগে স্ট্রসবার্গের মাঠে এবং ১১ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগে রেড স্টার বেলগ্রেডের মাঠে খেলবে তারা।
ফ্রান্সে জ্বালানি তেলের ওপর বর্ধিত কর আরোপের প্রতিবাদে ট্যাক্সিচালকদের ব্যবহৃত ‘ইয়েলো ভেস্ট’ পরে রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। যা ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন নামে পরিচিতি পেয়েছে। গত মাসের মাঝামাঝি সময়ে শুরু হওয়া এই আন্দোলনে বিভিন্ন সময় সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সহিংস আন্দোলনের মুখে মঙ্গলবার জ্বালানির ওপর বর্ধিত কর প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ফ্রান্সের সরকার।