ঢাকাTuesday , 4 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়ালেই অবসর নিতে চান মডরিচ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ক্রোয়েশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মডরিচ। পুরস্কারটা জেতার পরই নিজের ভবিষ্যৎ জানালেন তিনি। মাদ্রিদের ক্লাবটির হয়েই তিনি তার ক্যারিয়ার শেষ করতে চান।
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ১০ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে সোমবার ব্যালন ডি’অর জিতে নিয়েছেন মডরিচ। বর্ষসেরার পুরস্কারটা জেতার পর আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন তিনি।
মডরিচ বলেন, ‘এখন আমার যে অনুভূতি হচ্ছে তা ভাষায় প্রকাশ করতে পারব না। এই দীর্ঘ যাত্রায় যারা আমার সঙ্গে ছিলেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার চোখের পানি ধরে রাখতে পারছি না আমি। অসাধারণ একটা রাত এটা, আগে যারা এই পুরস্কার জিতেছে আমিও তাদের অংশ হলাম।’=
২০১৮ সালটা দুর্দান্ত কেটেছে মডরিচের। রিয়ালের টানা তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগ জয়ে ও ক্রোয়েশিয়াকে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলতে বড় ভূমিকা ছিল তার। সেসবের স্বীকৃতি হিসেবে উয়েফা বর্ষসেরা ও ফিফা বর্ষসেরার পর এবার ব্যালন ডি’অর জিতলেন তিনি।
এই মৌসুমের শুরু থেকে মডরিচের রিয়াল ছাড়ার একটা গুঞ্জন চলছিল। সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে তিনি ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যেতে পারেন বলে শোনা যাচ্ছিল। গুঞ্জন উড়িয়ে দিয়ে মডরিচ জানালেন, বার্নাব্যুতে খেলেই অবসর নিতে চান তিনি।
৩৩ বছর বয়সি মিডফিল্ডার বলেন, ‘এখনো আমার চুক্তির দুই বছর বাকি আছে। আশা করি এটা আরো বাড়বে। এই ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে। এখানেই আমি অবসর নিতে চাই। আমার পরিবারও এটাই চায়। রিয়ালে আমি প্রতিটা মুহূর্তই উপভোগ করছি।’