ঢাকাMonday , 3 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিন্দু রীতিতে প্রিয়াঙ্কার বিয়ে সম্পন্ন

Link Copied!

বিনোদন ডেস্ক : গতকাল রবিবার হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
উমেদ প্যালেসের বরাদারি লনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের জন্য ৪০ ফুট উঁচু মণ্ডপ তৈরি করা হয়েছিল। এ সময় প্রিয়াঙ্কা ও নিকের পরিবারের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন এবং তাদের সঙ্গে ফটো সেশনও করেন এই নব দম্পতি।
গত শনিবার খ্রিষ্টান রীতিতে একই স্থানে বিয়ে করেন প্রিয়াঙ্কা-নিক। এর আগে গত শুক্রবার অনুষ্ঠিত হয় প্রিয়াঙ্কা-নিকের মেহেদি ও সংগীত অনুষ্ঠান। এ অনুষ্ঠানের কিছু ছবি প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘দুই পরিবারের মধ্যে দারুণ নাচ গান দিয়ে প্রতিযোগিতার শুরু হয়, শেষ হয় অনেক ভালোবাসার উৎসবের মধ্য দিয়ে।’
তিনি আরো লিখেন, ‘পরিবারের সদস্যরা নাচ গানের মাধ্যমে আমাদের গল্প বলল, অনেক হাসি অনেক ভালোবাসা। আমরা দুজনেই ধন্য। আজীবন এই বিশেষ সন্ধ্যার স্মৃতি স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর চলতি বছর তাদের একসঙ্গে নৈশভোজে দেখা যায়। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে গত আগস্টে আনুষ্ঠানিকভাবে বাগদানের ঘোষণা দেন এ জুটি।