ঢাকাSunday , 2 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জন্মদিনে তারকাদের আড্ডা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : অভিনয়শিল্পী নজরুল রাজ নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। এছাড়া নাটক-টেলিফিল্ম প্রযোজনাও করছেন। গতকাল শনিবার ছিল নজরুলের জন্মদিন। রাজধানীর বনানীতে একটি রেস্তোরাঁয় কেক কেটে দিনটি উদযাপন করেন নজরুল।
বিশেষ এ দিনে নজরুল রাজকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা, নির্মাতা ও তার বন্ধু-বান্ধবরা। এ তালিকায় রয়েছেন-চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা, নূতন, আরশি, তানিন সুবহা, সাদিয়া আফরিন, রানী আহাদ, অদ্বিতীয়া চৌধুরী আশা, চিত্রনায়ক ইমন, শ্রাবণ খান, অভি, সময় রহমান, জনপ্রিয় উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, নাট্য নির্মাতা শাখাওয়াত মানিক, নৃত্য পরিচালক ও শিল্পী ফ্লাই ফারুকসহ নাজমি জান্নাত, হক বারিশ, জেসমিন মৌসুমী, দিয়া, শাকিলা পারভীন, জেরিন খানসহ একঝাঁক মডেল।
কেক কাটার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চিত্রনায়িকা অঞ্জনা ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ গানটি পরিবেশন করেন। এ গানে তার সঙ্গে নেচেছেন চিত্রনায়িকা নূতনসহ অনেকে। তা ছাড়া অনেকেই অনুষ্ঠানে গান গেয়ে ও নেচে আসর মাতিয়েছেন।
নজরুল রাজ বর্তমানে কয়েকটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে তার অভিনীত ‘সুখের ভিতর অসুখ’ নামের ধারাবাহিক নাটকের কাজ চলছে। এটি এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে। নজরুল রাজের প্রযোজনা প্রতিষ্ঠান রাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ‘বিদায় ভালোবাসা’, ‘জাস্ট চেপে যান’, ‘প্রেমের মায়াজাল’সহ বেশ কিছু নাটক। এসব নাটকে অভিনয়ও করেছেন তিনি। এছাড়া ‘ভালোবাসা সীমাহীন’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন নজরুল।