ঢাকাSunday , 2 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোমবার ব্যতিক্রমের দুই নাটক

Link Copied!

বিনোদন ডেস্ক : মঞ্চস্থ হতে যাচ্ছে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর দুই নাটক। আগামীকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে ‘পাখি’ নাটকটি। এরপরই একই হলে মঞ্চস্থ হবে ‘পিছুডাক’ নাটকটি।
মনোজ মিত্র রচিত্র ‘পাখি’ নাটকটির নির্দেশনায় রয়েছেন সাইফুল ইসলাম সোহাগ। নাটকটির গল্প প্রসঙ্গে এ নির্দেশক জানান, হারিকেন কোম্পানির সেলস রিপ্রেজেনটেটিভ নীতিশের পঞ্চম বিবাহবার্ষিকী পালনের সাধ হয়। অভাবের সংসারে ঝামেলা আর না বাড়াতে বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে বাধ সাধে স্ত্রী শ্যামা। নীতিশ তার সিদ্ধান্তে অটল। তার বড়লোক বন্ধুদের খোঁচা তাকে আরো মরিয়া করে তোলে। এরপর বন্ধুদের নেমন্তন্ন করে খাওয়ানোর আয়োজন করে তার শেষ সম্বল প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলে। শেষ বেলায় নিমন্ত্রিত অতিথিরা না এলে ভেঙে পড়ে নীতিশ ও শ্যামা। তারপর নিজের মতো করে বিশেষ এ দিনটি পালন করে তারা।
এতে অভিনয় করছেন সাইফুল ইসলাম সোহাগ, সৈয়দা নওশীন ইসলাম দিশা, ইমরান খান আরাফ, তারিকুল ইসলাম। নাটকটির আলোক প্রক্ষেপণে রয়েছেন আসাদ। আবহ সংগীতে থাকছেন শুভ্র।
‘পিছু ডাক’ নাটকটি রচনা করেছেন শরদিন্দ্যু বন্দোপাধ্যায়। নির্দেশনায় সৈয়দ মহিদুল ইসলাম। নাটকটির গল্পে দেখা যাবে, অষ্টাদশ শতাব্দীর কোনো এক সময় ভারতবর্ষের এক রেল জংশনে ট্রেনের অপেক্ষায় কেশর বাঈজী। তার সঙ্গে ম্যানেজার বিজয়। অন্যদিকে দেবীপুর যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে উপস্থিত হয় কিশোরী রমা ও তার স্বামী। রমা ও কেশরের কথপোকথনে উঠে আসে সংসার, স্বাধীনতা, মানমর্যাদা ও নারীর আকাঙ্ক্ষিত নানা বিষয়। সংসার ছেড়ে বাঈজী জীবনে এলেও স্বামী, সংসার ও মাতৃত্বের আকাঙ্ক্ষা এখনো কেশর বাঈজীকে পিছু ডাকে।
এতে অভিনয় করছেন সৈয়দা নওশীন ইসলাম দিশা, জসিম আহমেদ, তারেক, জাস্টিস, সাইফুল ইসলাম সোহাগ। এতে আলোক প্রক্ষেপণে রয়েছেন আরমান, আবহ সংগীতে শুভ্র।