ঢাকাSunday , 2 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ত্রিভুজ প্রেমে তারা

Link Copied!

বিনোদন ডেস্ক : এ সময়ের ব্যস্ততম অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছোট পর্দার নাটক-টেলিফিল্মের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার ‘বুক পকেটের গল্প’ একক নাটকে অভিনয় করলেন। এতে তার সঙ্গে অভিনয় করেছেন অর্ষা ও রুহী। সৈয়দ ইকবালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল।
নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক রাইসুল তমাল বলেন, ‘রুদ্রর সঙ্গে পৃথার বিয়ে হওয়ার কথা ছিল। পৃথা হচ্ছে রুদ্রর ছোট খালার মেয়ে। আত্মীয়তার সম্পর্ক থাকায় পৃথা আর রুদ্র সবসময় একসঙ্গে চলাফেরা করেছে। সেই চলাফেরার ফাঁকে পৃথা যে কখন মনের অজান্তে রুদ্রকে ভালোবেসে ফেলেছে, তা সে নিজেও জানত না। অন্যদিকে অবন্তিকা রুদ্রকে ভালোবাসত। কিন্তু রুদ্র ঘর বাঁধার মানুষ না। ফটোগ্রাফিকে সঙ্গী করে ঘুরে বেড়াত কখনো পাহাড়, কখনো সমুদ্রে কিংবা অজানা কোনো সবুজের রাজ্যে।
এক পর্যায়ে রুদ্র কাউকে কিছু না বলে বিদেশে চলে যায়। পাঁচ বছর পর দেশে ফিরেছে সে। চেনা রাস্তা আর চেনা পরিবেশে হাঁটতে হাঁটতে ফেলে আসা দিনগুলোর কথা খুব মনে পড়ছে তার। দেশে ফেরার পর অবন্তিকা ও পৃথা আবারো রুদ্রর সামনে হাজির হয়। কিন্তু রুদ্র সংসার জীবন চায় না। একই বৃত্তে হাঁটতে নারাজ। বোহেমিয়ান জীবনটাই সে সঙ্গী করতে চায়। তাই অবন্তিকা ও পৃথার জন্য একটি চিঠি লিখে যায় রুদ্র। কিন্তু চিঠিতে সে কী লিখেছে তা জানতে নাটকটি দেখতে হবে।’
নাটকের গল্পে রুদ্র চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, অবন্তিকা চরিত্রে অর্ষা এবং পৃথা চরিত্রে দেখা যাবে রুহীকে। এছাড়াও আশরাফুল আলম সোহাগসহ অনেকে অভিনয় করেছেন। সম্প্রতি নগরীর উত্তরার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। থ্রি সিক্সটি ডিগ্রি প্রযোজিত এ নাটকটি খুব শিগগির বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে।