ঢাকাSunday , 2 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বার্নাব্যুতে খেলতে রাজি নয় রিভারপ্লেট!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : কোপা লিবার্তোদোরেসের ফাইনাল দ্বিতীয় লেগের আগে মারামারির ঘটনায় ভেন্যু পরিবর্তন করা হয়। নতুন ভেন্যু হিসেবে দক্ষিণ আমেরিকার ফুটবলের অভিভাবক কনমেবল স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুকে নির্ধারণ করে। আগামী ৯ ডিসেম্বর এখানেই ফাইনাল চূড়ান্ত করে কনমেবল। কিন্তু বিধিবাম। বোকা জুনিয়র্সের বিপক্ষে বার্নাব্যুতে ফাইনাল খেলতে বেকে বসেছে রিভারপ্লেট।
তারা এক বার্তায় জানিয়েছে ম্যাচটি মাদ্রিদে নিয়ে যাওয়াটা প্রতিযোগিতার বিকৃতির সামিল। আর সমর্থকদের জন্য ক্ষতিকর। রিভারপ্লেট দাবি করেছে ২৪ নভেম্বরের ঘটনার জন্য তাদের সমর্থকরা একা দায়ী নয়। সে কারণে তারা তাদের সমর্থকদের ইউরোপে ভ্রমণ করতে বলতে পারবে না। মাদ্রিদে ফাইনাল হলে তাদের অনেক সমর্থকের পক্ষেই যাওয়া সম্ভব হবে না আর্থিক ও দূরত্বের কারণে।
রিভারপ্লেট এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘এটা আসলে আমাদের ধারণাতীত যে আর্জেন্টিনার ফুটবলের একটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ কেন স্পেনে হবে? গুটিকয়েক সমর্থকদের অবিবেচক কাণ্ডে ফাইনাল দেশের বাইরে যেতে পারে না। কয়েকজন দুষ্কৃতিকারীর জন্য সুপারক্লাসিকোর উন্নয়ন এভাবে ব্যহত হতে পারে না। সেটা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ও সমর্থকরা মেনে নিবে না।’
অবশ্য রিভারপ্লেটের এমন দাবি নাকচ করে দিয়েছে কনমেবল। পাশাপাশি তারা ফাইনাল ম্যাচের টিকিট ছাড়ার বিষয়েও তথ্য দিতে শুরু করেছে। রিভারপ্লেট ও বোকা জুনিয়র্সের জন্য ২৫ হাজার করে মোট ৫০ হাজার টিকিট বরাদ্ধ করা হয়েছে। যার অধিকাংশ ক্লাব দুটিকে দিতে হবে তার বিদেশি সমর্থকদের।
এ বিষয়ে অবশ্য কনমেবল বলেছে, ‘নিরাপত্তার স্বার্থে স্থানীয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে দুটি ক্লাবের আর্জেন্টিনার সমর্থকদের জন্য ৫ হাজার করে টিকিট দেওয়ার। বাকি ২০ হাজার টিকিট ক্লাব দুটি বিক্রি করতে পারবে তাদের বাইরের সমর্থকদের জন্য (যারা আর্জেন্টিনার বাইরে বসবাস করে)। তবে আর্জেন্টিনা থেকে যে ৫ হাজার সমর্থক টিকিট কিনবে তাদের বিস্তারিত তথ্য অবশ্যই কনমেবলকে প্রদান করতে হবে।’
কোপা লিবার্তোদোরেসের ফাইনালের প্রথম লেগ ১১ নভেম্বর হয়েছিল বোকা জুনিয়র্সের মাঠে। ওই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। ফিরতি লেগ হওয়ার কথা ছিল ২৪ ডিসেম্বর রিভারপ্লেটের মাঠে। কিন্তু তার আগেই সমর্থকদের মারামারি ও হট্টগোলের কারণে ফাইনাল লেগ স্থগিত করা হয়। সেদিন রিভারপ্লেটের সমর্থকরা বোকা জুনিয়র্সের টিম বাসে হামলা করে। তাতে বেশ কয়েকজন খেলোয়াড় আহত হয়।