ঢাকাSunday , 2 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফ্রিদির ঝোড়ো ইনিংসে ফাইনালে পাখতুনস

Link Copied!

স্পোর্টস ডেস্ক : টি-টেন লিগের কোয়ালিফায়ার ফাইনালে শনিবার রাতে মুখোমুখি হয় পাখতুনস ও নর্দার্ন ওয়ারিয়র্স। পাখতুনসের অধিনায়ক শহিদ আফ্রিদির ১৭ বলে ৩ চার ও ৭ ছক্কায় খেলা ৫৯ রানের ঝোড়ো ইনিংসে ভর করে পাখতুনস ১০ ওভারে ১৩৫ রানের বড় সংগ্রহ পায়। জবাবে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২২ রানের বেশি করতে পারেনি ওয়ারিয়র্স। ১৩ রানের জয়ে ফাইনালে নাম লেখায় আফ্রিদির পাখতুনস।
আফ্রিদি ছাড়াও পাখতুনসের হয়ে শাফিকুল্লাহ ১০ বলে ২২ ও লিয়াম ডসন ৯ বলে ১৫ রান করেন।ব্যাট হাতে ঝড় তুলে ম্যাচসেরা নির্বাচিত হন শহিদ আফ্রিদি।
অবশ্য পাখতুনসকে ভয় ধরিয়ে দিয়েছিলেন ওয়ারিয়র্সের ওয়েস্টইন্ডিয়ান ব্যাটসম্যান রভম্যান পাওয়েল। ৯টি ছক্কা ও ৪ চারে ৩৫ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনিও। অবশ্য তাকে আউট করা সম্ভব হয়নি। আরেক ওয়েস্ট ইন্ডিয়ান লেন্ডাল সিমন্স ১৬ বলে করেন ২৪ রান। বাকিদের কেউ আর একটু হাতখুলে খেলতে পারলে হয়তো জয় নিয়েই মাঠ ছাড়তে পারত নর্দার্ন ওয়ারিয়র্স।
অবশ্য পাখতুনসের কাছে হারলেও এলিমিনেটর ফাইনালে মারাঠা অ্যারাবিয়ান্সকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে নর্দার্ন ওয়ারিয়র্স। আজ রোববার রাত ১০টায় ফাইনালে আবার পাখতুনসের মুখোমুখি হবে ড্যারেন স্যামির দল। ফাইনালের মঞ্চে কে কাকে হারিয়ে দেয় দেখার বিষয়।