ঢাকাSaturday , 1 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রোটিয়াদের বিপক্ষে পাকিস্তান দলে অনিশ্চিত ফখর

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে পাকিস্তান দলে আবারো ইনজুরির খবর। চোটে পড়েছেন দলটির উদ্বোধনী ব্যাটসম্যান ফখর জামান। চোটের কারণে প্রোটিয়াদের বিপক্ষে বক্সিংডে টেস্টে পাকিস্তান দলে অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি।
হাঁটুতে পাওয়া মাস খানেক আগের চোটে এখনো ভুগতে হচ্ছে ফখর জামানকে। এই চোটের কারণে ২৮ বছর বয়সি এ তারকাকে তিন থেকে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকা লাগতে পারে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর ফলে প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টসহ তিনটি ম্যাচ মিস করবেন তিনি।
হাঁটুতে ব্যাথা পাওয়ার কথা গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন সময়ে জানিয়েছিলেন ফখর জামান। ফিল্ডিং করার সময় বল ধরতে গিয়ে চাটুতে চোট পেয়েছিলেন তিনি। তবে এ চোট নিয়েও আরো একটি সীমিত ওভারের ম্যাচে খেলেছিলেন তিনি। তবে ডাক্তারদের সঙ্গে পরামর্শের পর পুনর্বাসনের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দলের স্কোয়াডে নেওয়া হয়নি তাকে। পিসিবির মেডিকেল টিমের ডাক্তাররা জানিয়েছেন সেরে উঠার জন্য আরো সময় লাগবে তার।