ঢাকাSaturday , 1 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের পর ভারপ্রাপ্ত কোচ হিসেবে আর্জেন্টিনা দলে দায়িত্ব পেয়েছিলেন লিওনেল স্কালোনি। একের পর এক সন্তোষজনক পারফরম্যান্সে আর্জেন্টিনা দলে নিজের জায়গা পোক্ত করছেন তিনি। তাই দীর্ঘ মেয়াদে তাকে নিয়োগ দিতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
স্কালোনির অধীনে ছয় ম্যাচের চারটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা। মেক্সিকোকে ঘরের মাঠে দুইবার হারানোর পাশাপাশি বড় জয় এসেছে ইরাক ও গুয়েতেমালার বিপক্ষে। একমাত্র হারটি অক্টোবরে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে। কলম্বিয়ার বিপক্ষে অন্য ম্যাচটি ড্র হয়েছে। তাই আগামী বছর ব্রাজিলে হতে যাওয়া কোপা আমেরিকা পর্যন্ত স্কালোনিকে স্থায়ীভাবে রেখে দেওয়ার কথা জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাওদিও তাপিয়া। বৃহস্পতিবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভার পর এক সংবাদ সম্মেলনে স্কালোনিকে স্থায়ীভাবে দায়িত্ব দিতে প্রস্তাব দিতে যাওয়ার কথা জানান তিনি।
স্কালোনিকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া প্রসঙ্গে ক্লাওদিও তাপিয়া বলেন, ‘জাতীয় দলগুলোর জন্য আমরা কী চাই সেটা জানা গুরুত্বপূর্ণ। আমরা স্কালোনির পারফরম্যান্স দেখেছি। তাকে কোপা আমেরিকা পর্যন্ত চালিয়ে যাওয়ার প্রস্তাব দিতে যাচ্ছি আমরা ।’