ঢাকাFriday , 30 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে সানচেজ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ফর্মহীনতার কারণে চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের একাদশে খুব একটা নিয়মিত হতে পারছেন না অ্যালেক্সিস সানচেজ। এমন দুঃসময়ে চিলিয়ান এ তারকা মরার ওপর খাড়ার ঘা হিসেবে পড়েছেন চোটে। সদ্য পাওয়া এ চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে ম্যানইউ সবচেয়ে বেশি বেতনধারী এ তারকাকে।
চ্যাম্পিয়নস লিগে ইয়াং বয়েজের বিপক্ষে ম্যানইউর সবশেষ জয়ের ম্যাচেও দলে ছিলেন না সানচেজ। তবে ক্লাবটির হয়ে এবার অনুশীলন করতে নেমে চোটকে সঙ্গী করেছেন বার্সেলোনার প্রাক্তন এ তারকা। অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। বৃহস্পতিবার পাওয়া চোটের কারণে তাকে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন ম্যানইউ কোচ হোসে মরিনহো।
সদ্য পাওয়া এ চোটের কারণে সানচেজকে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ম্যানইউ। তবে ইউরোপিয়ান গনমাধ্যমগুলোর খবর, অন্তত ছয় সপ্তাহ লাগবে সেরে উঠতে সানচেজের। এই সময়ে ম্যানইউয়ের জার্সিতে অন্তত ১০ ম্যাচ মিস করবেন তিনি।
সানচেজের চোট নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে পর্তুগিজ কোচ মরিনহো বলেন, ‘এখনও স্ক্যান করা হয়নি, তবে অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে সে বুঝতে পারছে চোট কতটা গুরুতর। একই সঙ্গে ব্যথার ধরন এবং যেভাবে ইনজুরি হয়েছে, তাতে আমার অভিজ্ঞতা বলছে ওকে লম্বা সময়ের জন্য বাইরে থাকতে হবে।’
ইংলিশ লিগে সম্প্রতি সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাব ম্যানইউর। নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি থেকে ১৪ পয়েন্ট পিছিয়ে আছে ম্যানইউ। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা ধরে রাখার দৌড়ে সবার আগে রয়েছে পেপ গার্দিওলার ম্যানসিটি। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম অবস্থানে মরিনহোর ম্যানইউ।