ঢাকাFriday , 30 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষা শনিবার শুরু

Link Copied!

নিজস প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের দ্বিতীয় বর্ষ অনার্স নিয়মিত ও অনিয়মিত পরীক্ষা শনিবার থেকে শুরু হবে। এ পরীক্ষা প্রতিদিন দুপুর ১টা থেকে শুরু হবে। দেশের ৭৬৪টি কলেজের ২৭৫টি কেন্দ্রে মোট ৪ লাখ ৩১ হাজার ৬১৭ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণের সহযোগিতা কামনা করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।