ঢাকাThursday , 29 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণেশ পূজা সারলেন নিক, বিয়ের সাজে প্রিয়াঙ্কা

Link Copied!

বিনোদন ডেস্ক : বিয়ের আগে প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে গণেশ পূজার জন্য হাজির হয়েছেন জোনাসরা। মুম্বাইয়ের পুরনো বাড়িতে পূজা সেরে যোধপুরের উদ্দেশে রওনা দেবেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।
প্রিয়াঙ্কা-নিকের বিয়ে নিয়ে হইচইয়ের শেষ নেই। যুক্তরাষ্ট্র থেকে চলে এসেছে নিকের ভাই জো জোনাস। সঙ্গে তার বান্ধবী হলিউড অভিনেত্রী সোফি টার্নারও রয়েছেন।
গণেশ পূজার জন্য মুম্বাইয়ের ভারসোভার রাজ ক্লাসিকে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক। জুহুর বাড়ি নয়, ভারসোভার এ রাজ ক্লাসিকই চোপড়াদের পুরনো বাড়ি। প্রিয়াঙ্কার বিয়ের আগে সেখানেই পূজার আয়োজন করা হয়।
আগামী ২ ও ৩ ডিসেম্বর তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। প্রথম দিন হিন্দু রীতিতে এবং দ্বিতীয় দিন খ্রিষ্টান রীতিতে। বিয়ের পরপরই দুটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে। একটি মুম্বাইয়ে, অন্যটি দিল্লিতে।