ঢাকাThursday , 29 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির জিয়া হলকে ‘মুক্তিযোদ্ধা হল’ বলে ডাকবে ছাত্রলীগ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নাম এইভাবে না ডেকে শুধু ‘মুক্তিযোদ্ধা হল’ নামে ডাকবে ছাত্রলীগের নেতা কর্মীরা।
সাধারণ শিক্ষার্থীদেরও এই নামে ডাকার আহ্বান জানানো হয়েছে। নাম ছাত্রলীগ পরিবর্তন করলেও এ বিষয়ে ঢাবি প্রশাসন কোন সিদ্ধান্ত নেয়নি।
বুধবার রাতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা-কর্মীদের নির্বাচনী সংলাপ এবং মতবিনিময় সভায় এই ঘোষণা দেয় ঢাবি ছাত্রলীগের নেতারা।
হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন বলেন, আমি আজ থেকে দেড় বছর আগে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে প্রথম বলেছিলাম, যে আমাদের হলের নামটি পরিবর্তন করা হোক। আজ সেটির বাস্তবায়ন করা হলো।
সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা-কর্মীদের নির্বাচনী সংলাপ এবং মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক হোসেইন সাদ্দাম এবং হল শাখা ছাত্রলীগের সভাপতি ইউসুফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন।