ঢাকাSunday , 25 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের জন্য প্রস্তুত অর্জুন কাপুর

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেতা অর্জুন কাপুর। বেশ কিছুদিন হলো বলিপাড়ায় তার সঙ্গে মালাইকা আরোরার প্রেমের চর্চা চলছে। যদিও আনুষ্ঠানিকভাবে তাদের প্রেমের কথা স্বীকার করেননি এ জুটি। তবে শোনা যাচ্ছে, বিয়ের পরিকল্পনা করছেন তারা।
এদিকে করন জোহরের ‘কফি উইথ করন’ টক শোতে হাজির হয়েছিলেন অর্জুন। সঙ্গে ছিল তার বোন জানভি কাপুর। এক পর্যায়ে অর্জুনকে সঞ্চালক করন জিজ্ঞেস করেন, তিনি বর্তমানে সিঙ্গেল কিনা? জবাবে ইশকজাদে অভিনেতা বলেন, ‘না, আমি সিঙ্গেল নই।’
বিয়ের জন্য প্রস্তুত কিনা, জানতে চাইলে অর্জুন বলেন, ‘হ্যাঁ, আগে ছিলাম না। এখন প্রস্তুত।’ শোটিতে এ অভিনেতা আরো বলেন, ‘অবশেষে আমার মনে হচ্ছে, কারো সঙ্গে থাকা এবং একটি পরিবার দরকার। যখন থেকে এই দুজন (জানভি ও খুশি কাপুর) ও বাবা আমার জীবনে পুনরায় এসেছে, আমি বুঝতে পেরেছি, একটি ভিত্তি দরকার। শুক্রবার কবে আসবে, শুটিং, সামাজিক যোগাযোগমাধ্যমসহ এরকম কাজের পিছনে ছোটার বাইরে যে জীবন রয়েছে সেটি প্রয়োজন। এমন কিছু দরকার যা আমাকে স্থির রাখবে, খুশি করবে, আর সেটি হলো একজন সঙ্গী।’
অর্জুন-মালাইকার প্রেমের গুঞ্জন শুরু হয় চলতি বছর ল্যাকমে ফ্যাশন উইকের সময়। ফ্যাশন শোতে দুজনকে পাশাপাশি দেখা যায়। তারপর মালাইকার জন্মদিনে মিলানে হাজির হন অর্জুন। এরপর মুম্বাইয়ে ফেরার সময় মিলান বিমানবন্দরে এ জুটিকে হাত ধরা অবস্থায় দেখা গেলে তাদের প্রেমের গুঞ্জন আরো জোরালো হয়। এখানেই শেষ নয়, আবু জানি ও সন্দীপ কোসলার দীপাবলীর পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা যায়। সম্প্রতি সঞ্জয় কাপুরের স্ত্রী মাহীপ কাপুরের পার্টির একটি ছবিতেও অর্জুন-মালাইকাকে পাশাপাশি বসে থাকতে দেখা গেছে।