ঢাকাSunday , 25 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কখনো চিত্রনাট্য পড়িনি

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সানি দেওল। ১৯৮৩ সালে বেতাব সিনেমার মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন। এরপর ঘায়েল, দামিনি, ডর, গাদার : এক প্রেম কথাসহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। এ অভিনেতা জানিয়েছেন, অভিনয় ক্যারিয়ারে কখনো চিত্রনাট্য পড়েননি তিনি।
সানি দেওল বলেন, ‘আমি খুবই স্বতঃস্ফূর্ত মানুষ। যখন আমি কোনো আইডিয়া শুনি তখন এটি ভালো লাগলেই তাতে ঝাপিয়ে পড়ি। আমি এর বিস্তারিত জানতে চাই না। এখন এগুলো করতে হয়, কিন্তু অতীতে সিনেমা নির্মাণটা ভিন্ন ছিল। আমি কখনো চিত্রনাট্য পড়িনি।’
তিনি আরো বলেন, ‘আমি পরিচালকের কাছ থেকে আইডিয়া শুনতাম তারপর কাজ শুরু করে দিতাম। আমি চিত্রনাট্যকারের সঙ্গে আলোচনা করতাম এবং বিষয়বস্তু শুনতাম। কারণ আমাকে পর্দায় সেটিই তুলে ধরতে হবে। কেউ-ই এটিকে বাজি হিসেবে নিবে না। কিন্তু আমি এমনটা করতাম কারণ ভালো লাগত এবং আমি গল্পটা উপভোগ করতাম। অবশ্য কিছু সময় প্রযোজনা প্রতিষ্ঠান, পরিচালক, চিত্রনাট্যকার এদিক সেদিক হয়ে যায়, কিন্তু তাই বলে সরে গেলে চলবে না, কারণ সিনেমাটি সকলের কাছেই সন্তানের মতো।’
গত শুক্রবার মুক্তি পেয়েছে সানি দেওলের নতুন সিনেমা ভাইয়াজি সুপারহিট। ২০১১ সালে সিনেমাটির ঘোষণা দেয়া হয়। এমনকি ২০১২ সালে সিনেমাটির ফার্স্ট লুকও প্রকাশ করা হয়। ২০১৩ সালে সিনেমাটির শুটিং শুরু হয়। মাঝে অর্থনৈতিক সমস্যার কারণে সিনেমাটির শুটিং বন্ধ হয়ে যায়। ২০১৬ সালে ফের সিনেমাটির শুটিং শুরু হয়।
ভাইয়াজি সুপারহিট সিনেমাটি পরিচালনা করেছেন নীরাজ পাঠক। এতে সানি দেওল ছাড়াও অভিনয় করেছেন-প্রীতি জিনতা, আমিশা প্যাটেল, আরশাদ ওয়ার্সি, শ্রেয়াস তালপাড়ে, সঞ্জয় মিশ্রা প্রমুখ।