ঢাকাSunday , 25 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যানসিটি-লিভারপুলের বড় জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। পেপ গার্দিওলার শিষ্যরা ৪-০ ব্যবধানে হারিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। আর লিভারপুল ৩-০ ব্যবধানে হারিয়েছে ওয়াটফোর্ডকে।
ওয়েস্টহ্যামের মাঠে ম্যাচের ৩৪ মিনিটের মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যানসিটি। ১১ মিনিটে ডেভিড সিলভা গোল করে এগিয়ে নেন দলকে। ১৯ মিনিটে রহিম স্টার্লিং গোল করে ব্যবধান ২-০ করেন। আর ৩৪ মিনিটে লিরয় সানে গোলের দেখা পেলে ব্যবধান হয় ৩-০। বিরতি থেকে ফিরে অবশ্য আরো একটি গোল পায় আকাশী নীল জার্সিধারীরা। গোলটি হয় ম্যাচের যোগ করা সময়ে (৯০+৩)। গোলটি করেন লিরয় সানে।
এদিকে ওয়াটফোর্ডের মাঠে ম্যাচের প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি লিভারপুল। দ্বিতীয়ার্ধে তারা তিন-তিনটি গোল করে। ম্যাচের ৬৭ মিনিটে ম্যাচের অচলবস্থার অবসান ঘটান মোহাম্মদ সালাহ। তার গোলের ৯ মিনিটের মাথায় ট্রেন্ট আলেক্সজান্ডার আর্নল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৮২ মিনিটে জর্ডান হেন্ডারসন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় লিভারপুল। দশজন নিয়ে আরো একটি গোল করে তারা। ম্যাচের ৮৯ মিনিটে লিভারপুলের ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো গোল করেন। তাতে ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে অলরেডরা।
এই জয়ের ফলে ১৩ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যানসিটি। সমান ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট নিয়ে লিভারপুল রয়েছে দ্বিতীয় স্থানে। ২০ পয়েন্ট নিয়ে ওয়াটফোর্ড নবম ও ১২ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড।