ঢাকাSaturday , 24 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিততে উইন্ডিজদের লক্ষ্য ২০৪ রান

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন লাঞ্চের আগেই শেষ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। দেবেন্দ্র বিশুর দারুণ বোলিংয়ে ১২৫ রানেই অলআউট বাংলাদেশ। প্রথম ইনিংসের লিড সহ বাংলাদেশের সংগ্রহ ২০৩ রান। সুতরাং জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের সামনে।
তৃতীয় দিনের শুরুটা হয় মুশফিকুর রহিমকে হারিয়ে। দিনের দি¦তীয় ওভারেই শ্যানন গ্যাব্রিয়েলের বলে সরাসরি বোল্ড হন উইকেটকিপার এই ব্যাটসম্যান। ফেরার আগে ৩৯ বলে ১৯ রান করেন মুশফিক। ৬৯ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। মুশফিকের পরে টিকলেন না মিরাজও। পানি বিরতির ঠিক আগ মুহূর্তে সাজঘরের পথ ধরেন তিনিও। দেবেন্দ্র বিশুর বলে ১৮ রানে ফেরেন মিরাজ। ১০৬ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ।
এরপর অভিষিক্ত নাঈমকে নিয়ে ইনিংস বড় করার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু প্রথম ইনিংসে ২৬ করা নাঈম এবার ফেরেন মাত্র ৫ রানে। এক ওভারে পরপর দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন বিশু। ৩৪.২ তম ওভারে প্রথমে নাঈমকে এরপর ওভারের চার নম্বর বলে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে ফেরান মাহমুদউল্লাহকে। ৪৬ বলে ১ চার এবং ১ ছক্কায় ৩১ রান করেন মাহমুদউল্লাহ।
আর শেষের দিকে তাইজুলকে আউট করে বাংলাদেশকে ১২৫ রানে থামিয়ে দেয় রোস্ট চেজ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন বিশু। ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন চেজ। আর দুটি উইকেট নেন ওয়ারিক্যান।
বৃহস্পতিবার প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করে বাংলাদেশে। এরপর শুক্রবার প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৪৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। একই দিনে শেষ সেশনে ৭৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে লাল-সবুজরা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩২৪
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪৬
বাংলাদেশ ২য় ইনিংস: ১৭ ওভারে ১২৫ (ইমরুল ২, সৌম্য ১১, মুমিনুল ১২, মিঠুন ১৭, সাকিব ১, মুশফিক ১১*, মিরাজ ১৮, মাহমুদউল্লাহ ৩১, নাঈম ৫, তাইজুল ১, মোস্তাফিজ ২; , ওয়ারিক্যান ১৬/২, চেজ ১৮/৩ , বিশু ২৬/৪)