ঢাকাSaturday , 24 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুশফিককে হারিয়ে দিন শুরু বাংলাদেশের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : মুশফিককে হারিয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শুরু করলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় দিনের দ্বিতীয় ওভারেই শ্যানন গ্যাব্রিয়েলের বলে সরাসরি বোল্ড হন উইকেটকিপার এই ব্যাটসম্যান। ৩৯ বলে বলে ১ চারে ১৯ রান করেন মুশফিক। ৬৯ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখার সময় ২৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১০৪ রান। ১৮ রানে ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে ২০ রানে অপরাজিত আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত ১৮২ রানের লিড নিয়ে এগিয়ে আছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করে বাংলাদেশে। এরপর শুক্রবার প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৪৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। একই দিনে শেষ সেশনে ৭৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে লাল-সবুজরা।