ঢাকাSaturday , 24 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালাহর লিভারপুল ছাড়া উচিত

Link Copied!

স্পোর্টস ডেস্ক : গেল মৌসুমে লিভারপুলের হয়ে রেকর্ড ৪৪ গোল করেছিলেন মোহাম্মদ সালাহ। তার অনবদ্য পারফরম্যান্সে ভর করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল অলরেডরা। কিন্তু রিয়াল মাদ্রিদের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের। চলতি মৌসুম শুরুর আগেই সোনার ডিম পাড়া হাঁস সালাহকে আরো পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে লিভারপুল। তবে তার জাতীয় দল মিশরের কোচ জাভিয়ের আগুইরে মনে করেন সালাহর লিভারপুল ছাড়া উচিত। কারণ, লিভারপুলের হয়ে তিনি শিরোপা জিততে পারছেন না।
এ বিষয়ে মিশরের কোচ বলেন, ‘আগামী দুই-এক মৌসুমে লিভারপুল যদি কোনো শিরোপা জিততে না পারে তাহলে আমি মনে করি সালাহর লিভারপুল ছেড়ে দেওয়া উচিত হবে। তার প্রতি বড় বড় ক্লাবের আগ্রহ আছে। সে লিভারপুল ছেড়ে সেসব ক্লাবে যোগ দিলে শিরোপা জিততে পারবে। শিরোপা জয় একজন খেলোয়াড়ের ক্যারিয়ারে নিঃসন্দেহে বিশেষ অর্জন।’
চলতি মৌসুমে সালাহ লিভারপুলের হয়ে ইতিমধ্যে ৮ গোল করে ফেলেছেন। তাতে লিভারপুলের ইতিহাসে দ্রুততম ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন মিশরের এই ফুটবলার। তার আগে কেউ এতো দ্রুত ৫০ গোল করতে পারেনি।
দ্রুততম ৫০ গোল করে সালাহ বলেছিলেন, ‘আমি খুবই আনন্দিত এটা করতে পেরে। রেকর্ড ভাঙতে পারলে খুবই ভালো লাগে। গর্বিত হই। বিশেষ করে লিভারপুলের মতো একটি ক্লাবের হয়ে রেকর্ড গড়াটা বিশেষ কিছু। ক্লাবটির ইতিহাসে দ্রুততম ৫০ গোলের মাইলফলক স্পর্শ করাটা আমার জন্য নিঃসন্দেহে বিশেষ কিছু। আমি এটার ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আরো গোল করতে চাই। আমি এখন ১০০ গোলের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।’
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল ২০০৬ সালের পর আর কোনো শিরোপা জিততে পারেনি। গেল মৌসুমে শিরোপার দ্বারপ্রান্তে গিয়েও জিততে পারেনি চ্যাম্পিয়নস লিগ। সালাহর পারফরম্যান্সে ভর করে এই মৌসুমে শিরোপার খরা ঘোচাতে পারেনি কিনা লিভারপুল দেখার বিষয়।