ঢাকাSaturday , 24 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিরোর গানে শাহরুখ-আনুশকার রোমান্স

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা জিরো। শুক্রবার ইউটিউবে প্রকাশিত হয়েছে এর প্রথম গান।
‘মেরে নাম তু’ শিরোনামের গানটির কথা লিখেছেন ইরশাদ কামিল। সুর করেছেন অজয়-অতুল। গানে কণ্ঠ দিয়েছেন অভয় যোধপুরকর। এতে বাউয়া চরিত্রে শাহরুখ খান ও আফিয়া চরিত্রে আনুশকা শর্মার রোমান্স দেখানো হয়েছে।
গান প্রসঙ্গে সিনেমাটির পরিচালক আনন্দ এল রাই বলেন, ‘মেরে নাম তু শুধু একটি রোমান্টিক গান নয়, এর মধ্যে এক ধরণের জাদু রয়েছে, যা দুজন ব্যক্তির মাধ্যমে প্রত্যেক মানুষের অপূর্ণতা তুলে ধরতে চেয়েছি। সিনেমার শুটিং করা প্রথম এবং সবচেয়ে কঠিন গান এটি। গানটির ভিডিও খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যা দেখলে প্রেমে পড়তে ইচ্ছে করবে।’
জিরো সিনেমায় এক খর্বাকৃতি ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। এতে আরো অভিনয় করেছেন আনুশকা শর্মা, যিনি সেরেব্রাল পালসি রোগে আক্রান্ত। অন্যদিকে বলিউড সুপারস্টারের চরিত্রে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।
রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও কালার ইয়োলো প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন গৌরী খান। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।