ঢাকাSaturday , 24 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাম চরণের স্বপ্নের প্রজেক্টে আল্লু অর্জুন?

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। তার প্রযোজনা প্রতিষ্ঠান কোনিডেলা প্রোডাকশন কোম্পানি থেকে নির্মিত হচ্ছে ‘সাই রা নরসিমহা রেড্ডি’ সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জীবি। সুরেন্দর রেড্ডি পরিচালিত এ সিনেমায় শোনা যাবে আল্লু অর্জুনের কণ্ঠ। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, ‘সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি ঘটনা বর্ণনার জন্য স্টাইলিশ অভিনেতা আল্লু অর্জুনের কণ্ঠ ব্যবহার করতে নির্মাতাদের পরামর্শ দিয়েছেন পরিচালক সুরেন্দর রেড্ডি। এখন পরিচালকের পরামর্শ অনুযায়ী কাজ চলছে।’
সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন নয়ন তারা। সিনেমার গল্পে চিরঞ্জীবির স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাকে। কিছু দিন আগে নয়ন তারার জন্মদিন উপলক্ষে সিনেমাটিতে এ অভিনেত্রীর ফার্স্ট লুক প্রকাশ করে রাম চরণের প্রোডাকশন হাউস। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জীবি। ঐতিহাসিক তেলেগু স্বাধীনতা যুদ্ধে নরসিমহা রেড্ডির অবদানের উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে সিনেমাটি। সিনেমাটির অন্যতম প্রধান কেন্দ্রীয় চরিত্র রূপায়ন করছেন অমিতাভ বচ্চন। এছাড়াও অভিনয় করছেন- তামান্না ভাটিয়া, বিজয়, জগপতি বাবু প্রমুখ।
রাম চরণ ও চিরঞ্জীবির স্বপ্নের প্রজেক্ট ‘সাই রা নরসিমহা রেড্ডি’। তাই এ সিনেমা নির্মাণের ক্ষেত্রে কোনোরকম ছাড় দিতে রাজি নন তারা। কয়েক মাস আগে সিনেমাটির বাজেট প্রসঙ্গে আল্লু অর্জুন বলেছিলেন, ‘সিনেমাটির জন্য বড় অঙ্কের বাজেট নির্ধারণ করা হয়েছে। এজন্য রাম চরণ প্রশংসার দাবিদার।’