ঢাকাSaturday , 24 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কে আমার জীবনে গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরেছি

Link Copied!

বিনোদন ডেস্ক : গত বছর ২৯ এপ্রিল ভোররাতে দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের সামনে গাড়ি দুর্ঘটনায় মারা যান কলকাতার সুপারমডেল সোনিকা সিং চৌহান। পরবর্তীতে এ ঘটনায় তার বন্ধু, কলকাতার টেলিভিশন অভিনেতা বিক্রম চ্যাটার্জির বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়। সম্প্রতি এ মামলা থেকে অব্যাহতি চেয়েও পাননি বিক্রম। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।
সোনিকা সিং চৌহানের মৃত্যু নিয়ে জলঘোলা কম হয়নি। অনেক বন্ধু, সহকর্মীদের সঙ্গেও বিক্রমের দূরত্ব তৈরি হয়েছে। অভিনয় থেকেও কিছুদিন দূরে ছিলেন তিনি। যদিও আবারো অভিনয়ে নিয়মিত হয়েছেন এই অভিনেতা। সম্প্রতি এসব বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বিক্রম।
গত এক বছরে আপনি কতটা বদলে গেছেন? এমন প্রশ্নের উত্তরে বিক্রম চ্যাটার্জি বলেন, ‘বদলানোর চেয়ে, কে আমার জীবনে গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরেছি। এই উপলব্ধিটার খুব দরকার ছিল। কাজ, বন্ধু এদের গুরুত্ব দিতে গিয়ে বাবা-মাকে কম সময় দিতাম। এখন পরিবারকে আগের চেয়ে অনেক বেশি সময় দিই। একমাত্র পরিবারের লোকজনই নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমারও তাদের কিছু দেওয়া উচিৎ।’
তবে কী বন্ধু চিনতে সুবিধা হলো? এমন প্রশ্নের জবাবে বিক্রম বলেন, ‘মানুষ চেনা খুব কঠিন কাজ। সেই প্রক্রিয়া সারা জীবন ধরে চলতে থাকে। তবে অর্ক, সোলাঙ্কি, অঙ্কুশ-ঐন্দ্রিলা, সম্পূর্ণা, সুদীপ্তাদি এদের কথা আলাদা করে বলব। সব কিছুতেই আমি এদের পাশে পেয়েছি।’
ভারতীয় টেলিভিশন সিরিয়ালের জনপ্রিয় মুখ বিক্রম। শুধু সিরিয়ালেই নয় সিনেমাতেও নিজের মেধা ও অভিনয় গুণের প্রমাণ দিয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- ‘বেডরুম’, ‘গুগলের কীর্তি’, ‘হইচই’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ড’, ‘এলার চার অধ্যায়’, ‘খোঁজ’ প্রভৃতি।