ঢাকাThursday , 22 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঊর্মিলার ‘বেক্কেল জামাই’ শ্যামল

Link Copied!

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী শ্যামল মাওলা ও ঊর্মিলা শ্রাবন্তী কর। এককভাবে অনেক জনপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তারা। তাছাড়া জুটি বেঁধেও দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন। আবারো জুটি বেঁধে অভিনয় করলেন শ্যামল-ঊর্মিলা।
‘বেক্কেল জামাই’ একক নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে শ্যামল-ঊর্মিলাকে। আকাশ রঞ্জনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা।
নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক মাহমুদ হাসান রানা জানান, মাকে খুব ভালোবাসে রোকন। যে যাই বলুক না কেন তার সবই মাকে বলে দেয় সে। মায়ের যখন যা লাগে তাই এনে দেয়, মা যেটা করতে বলে সেটাই করে, সারাক্ষণ মায়ের সেবা যত্ন করে। মায়ের প্রতি রোকনের এই ভালোবাসা তার বউ পারুল মেনে নিতে পারে না। পারুল রোকনকে বলে, ‘সে যেন সবকিছু তার মাকে না বলে।’ কিন্তু রোকন পারুলের কথা শোনে না। এজন্য পারুল রোকনকে ‘বেক্কেল’ বলে।
সময়ের সঙ্গে মায়ের প্রতি রোকনের ভক্তি ভালোবাসা বাড়তে থাকে। এ নিয়ে একদিন পারুলের সঙ্গে রোকনের অনেক ঝগড়া হয় এবং রাগ করে পারুল বাপের বাড়ি চলে যায়। বাবার বাড়ি গিয়ে পারুল দেখে, তার বড় ভাই ফারুক, তার মাকে মোটেও সম্মান করে না। বউয়ের কথায় উঠেবসে। এই আচরণে পারুলের মা খুবই কষ্ট পায় এবং পারুলের কাছে এসব বলে খুব কান্নাকাটি করে। তারপর গল্পে নতুন মোড় আসে।
সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামীকাল শুক্রবার রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে বলেও জানিয়েছেন পরিচালক।