ঢাকাThursday , 22 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাদের ‘এবং বিচ্ছেদ এবং ভালোবাসা’

Link Copied!

বিনোদন ডেস্ক : বিশ্ববিদ্যালয়ে ভালো ছাত্র হিসেবে অয়নের বেশ সুনাম রয়েছে। তাই ক্যাম্পাসে সবাই তাকে এক নামে চেনে। একদিন লাইব্রেরিতে লেখার সময় অয়নের হাত থেকে কলমটা পড়ে যায়, যা তুলে দেয় ক্যাম্পাসেরই এক মেয়ে। তার নাম রিক্তা। দুজনের মধ্যে অল্প কথা হয়। রিক্তা-অয়ন একই ডিপার্টমেন্টে পড়ে। আসলে রিক্তা অন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে কদিন হয় এই বিশ্ববিদ্যালয়ে এসেছে।
একদিন অয়নের সঙ্গে রিপা নামের এক মেয়েকে দেখা যায়। রিপা আর অয়নের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব। যদিও রিপা অয়নের জুনিয়র। এক সময় রিপা ও অয়নের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যা আড়াল থেকে প্রায়ই দেখে রিক্তা। রিপা আসলে একাধিক ছেলের সঙ্গে প্রেম করে। এক সময় অয়নের কাছে ধরা পড়ে রিপা। তারপর রিপাকে অয়ন বেশ অপমান করে এবং সম্পর্কের ইতি টানে। অয়নের মন-মেজাজ খুব খারাপ হয়ে যায়। কোনোভাবেই পড়াশোনায় মন দিতে পারে না। রিক্তা বিষয়টি জানতে পারে। ঠিক তখন বন্ধু হয়ে অয়নের পাশে দাঁড়ায় রিক্তা। গল্প মোড় নেয় অন্যদিকে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘এবং বিচ্ছেদ এবং ভালোবাসা’।
সৈয়দ ইকবাল রচিত এ নাটক পরিচালনা করেছেন হারুন রুশো। এতে অয়ন চরিত্রে অভিনয় করেছেন জোভান। রিক্তা চরিত্রে নুসরাত জান্নাত রুহী এবং রিপা চরিত্রে অভিনয় করেছেন ফারজানা রিক্তা। এছাড়াও অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, পলাশসহ অনেকে। সম্প্রতি নগরীর উত্তরার একটি বিশ্ববিদ্যালয়, ডিয়া বাড়িতে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামীকাল শুক্রবার রাত ৯টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভিতে নাটকটি প্রচারিত হবে।