ঢাকাThursday , 22 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেঞ্চুরিতে কোহলিকে ছুঁলেন মুমিনুল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুমিনুল হক। আবার চট্টগ্রামে ফিরেই মুমিনুল পেলেন তিন অঙ্কের দেখা। মাঝে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় পেয়েছিলেন সেঞ্চুরি।
সব মিলিয়ে চলতি বছর ঘরের মাটিতে চারটি টেস্ট সেঞ্চুরির স্বাদ পেয়েছেন মুমিনুল। চার সেঞ্চুরি তুলে মুমিনুল ছুঁয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। কোহলি এ বছর এখন পর্যন্ত পেয়েছেন চার সেঞ্চুরি। বিরাটের চার সেঞ্চুরির তিনটি দেশের বাইরে। আর মুমিনুলের সবকটি দেশের মাটিতে।
এ বছর ১০ টেস্টে ১৮ ইনিংসে কোহলির রান ১০৬৩। মুমিনুল ৭ ম্যাচে ১৩ ইনিংসে এখন পর্যন্ত করেছেন ৬২৮ রান। রান সংগ্রহে সেরা পাঁচে কিংবা তিনে যাওয়ার দারুণ সুযোগ মুমিনুলের সামনে।
বিরাট কোহলির পর দ্বিতীয় সর্বোচ্চ ৮৯৫ রান করেছেন জো রুট। ইংল্যান্ডের অধিনায়কের পরে আছেন কুশল মেন্ডিস (৬৮৫), জস বাটলার (৬৮০), এইডেন মার্করাম (৬৬০) ও এবি ডি ভিলিয়ার্স (৬৩৮)।
২২ গজে মুমিনুল যেভাবে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তাতে সেরাদের কাতারে যাওয়া সময়ের ব্যাপার মাত্র!