ঢাকাThursday , 1 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্দেশনাপত্র স্থগিত

Link Copied!

govনিজস্ব প্রতিবেদক : স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিদ্যমান ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে ভর্তি করার নির্দেশনাপত্র স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা জারির এক দিনের মাথায় বৃহস্পতিবার মন্ত্রণালয় ওই নির্দেশনাপত্র স্থগিত করেছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও স্থগিতের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। বুধবার বিদ্যমান ভর্তি পরীক্ষার পরিবর্তে সব বিশ্ববিদ্যালয়কে এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে ভর্তি সম্পন্ন করার অনুরোধ জানিয়ে চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এই চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রচলিত ভর্তি পরীক্ষার পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রচুর অর্থ ব্যয় করতে হয় এবং দুর্ভোগের শিকার হতে হয়। এ অবস্থায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তির কার্যক্রম সম্পন্ন করা হলে শিক্ষার্থীদের সেশন শুরু ত্বরান্বিত হবে এবং অভিভাবকদের হয়রানি লাঘব হবে।