ঢাকাWednesday , 21 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইকার্দি-দিবালার ‘প্রথমে’ মেক্সিকোকে হারাল আর্জেন্টিনা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অবশেষে অপেক্ষার পালা ফুরাল মাউরো ইকার্দি ও পাওলো দিবালার। দুজনই আর্জেন্টিনার জার্সিতে পেলেন ক্যারিয়ারের প্রথম গোল। তাতে মেক্সিকোকে আবারো হারাল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময় বুধবার সকালে হওয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। চার দিন আগে মেক্সিকোকে একই ব্যবধানে হারিয়েছিল আলবিসেলেস্তেরা।
রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনির অধীনে ছয় ম্যাচের চারটি জিতল আর্জেন্টিনা। হেরেছে মাত্র একটি- গত মাসে ব্রাজিলের কাছে। বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন দলের সেরা তারকা লিওনেল মেসি।
নিজেদের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন ইকার্দি। এরিক লামেলার পাস থেকে ডি বক্সের বাইরে বল পেয়েছিলেন তিনি। সেখান থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণভাবে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড। অষ্টম ম্যাচে পেলেন প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৯ মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল মেক্সিকো। তবে জেসুস গেলার্দোর হেড দারুণভাবে সেভ করেন আর্জেন্টিনার অভিষিক্ত গোলরক্ষক পাওলো গ্যাজানিগা।
৮৫ মিনিটে মেক্সিকোর আরেকটি প্রচেষ্টা রুখে দেন গ্যাজানিকা। দুই মিনিট পরই পাল্টা-আক্রমণে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন দিবালা। জিওভানি সিমিওনের বাড়ানো বল নিচু শটে জালে পাঠান দিবালা। আর্জেন্টিনার হয়ে ১৮তম ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন জুভেন্টাসের এই ফরোয়ার্ড।