ঢাকাWednesday , 21 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমার স্ত্রী সত্যি অসাধারণ

Link Copied!

বিনোদন ডেস্ক : পপ তারকা জাস্টিন বিবার। গত জুলাইয়ে মার্কিন মডেল হেইলি বাল্ডউইনের সঙ্গে বাগদানের খবর জানান তিনি। তখন শোনা যায়, চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে গাঁটছড়া বাঁধবেন এই জুটি। এদিকে গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় গুঞ্জন চাউর হয়, ইতোমধ্যে তারা বিয়ে করে ফেলেছেন।
তখন পশ্চিমা একটি সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিয়ে রেজিস্ট্রেশন আদালতে গিয়েছিলেন বিবার-হেইলি। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এসময় বিবার বেশ উচ্ছ্বসিত ছিলেন। এমনকি এ গায়ক হেইলিকে নাকি বলেছেন, আনুষ্ঠানিকভাবে তাকে বিয়ে করার জন্য তার তর সইছে না।
প্রতিবেদনে আরো বলা হয়, আদালতে একজন বিচারক ইঙ্গিত করেন, এই জুটি বিয়ে করার অনুমতি নেয়ার জন্য নয় বরং বিয়ে করেছেন তা নিবন্ধন করাতে সেখানে গিয়েছিলেন। যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি। তবে এবার বিয়ের খবর নিজেই জানালেন বিবার।
ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে হেইলি বাল্ডউইনের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে বিবার লিখেন, ‘আমার স্ত্রী সত্যি অসাধারণ।’
এর আগে অভিনেত্রী-গায়িকা সেলেনা গোমেজের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন পপ তারকা জাস্টিন বিবার। তাদের প্রেমের গল্পটি কারো অজানা নয়। তবে এখন তা অতীত। সেলিনার সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টানার পর অর্থাৎ ২০১৬ সালে বাল্ডউইনের সঙ্গে সম্পর্কে জড়ান বিবার।