ঢাকাWednesday , 21 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাইফ-কারিনা পুত্রের আদলে পুতুল

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনয়শিল্পী কারিনা কাপুর ও সাইফ আলী খান দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান। ২০১৬ সালে ২০ ডিসেম্বর জন্ম নেয় তৈমুর। জন্মের পর থেকেই আলোচনায় সে। সুযোগ পেলেই পাপারাজ্জিরা ক্যামেরাবন্দি করছে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ভাইরাল হচ্ছে তার ছবি।
তাছাড়াও তৈমুরের এই জনপ্রিয়তা কাজে লাগাতে কিছু প্রতিষ্ঠান তৈমুরকে তাদের ব্র্যান্ডের মডেল হিসেবে নিতে চেয়েছিল। যদিও এ বিষয়ে সম্মতি দেননি সাইফ-কারিনা দম্পতি। এবার বাজারে এসেছে তৈমুরের আদলে পুতুল। ভারতের কেরালা রাজ্যের বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে এই পুতুল। তারই একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন প্রযোজক আশ্বিনি বার্দি। তারপরই তৈমুরকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এ প্রসঙ্গে সাইফ আলী খান ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘তারা যেটি তৈরি করেছে তার একটি যেন আমার কাছে পাঠানো হয়। আর তার (তৈমুর) জন্য মানুষ যদি উপকৃত হয় তবে আমি আনন্দিত। আমি তৈমুরের নিরাপত্তা ও সুখের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।’
সাইফ-কারিনার সম্পর্কের শুরু ২০০৭ সালে। এরপর ২০০৯ সালের অক্টোবরে প্রকাশ্যে তাদের প্রেমের কথা জানান সাইফ। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি।