ঢাকাTuesday , 20 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘ ইউনিটের পুনঃপরীক্ষায় পাসের হার ৬১.১০ শতাংশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির পুনঃপরীক্ষায় পাসের হার ৬১.১০ শতাংশ।
মোট ১৮ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ১৮১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ৮৮৬ জন।
সোমবার বিকাল ৫টায় ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার বিস্তারিত ফলাফল ও ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব তথ্য বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে ঘ ইউনিটের নোটিশ থেকে জানা যাবে।
তাছাড়া, যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে DU GHA ˂roll no˃ টাইপ করে 16321 নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল পাওয়া যাবে।
প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।