ঢাকাMonday , 19 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে বছরের সপ্তম ফাইনালে জোকোভিচ

Link Copied!

ক্রীড়া ডেস্ক : বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারিকা নোভাক জোকোভিচ পৌঁছেছেন লন্ডনে এটিপি ফাইনালসের ফাইনালে। সেমিফাইনালে কেভিন অ্যান্ডারসনকে ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন তিনি। এবার শিরোপা নির্ধারণী লড়াইয়ে জার্মানির অ্যালেক্সান্ডার জেভরেভের বিপক্ষে খেলবেন জোকোভিচ।
রোববার সেমিফাইনাল ম্যাচে বেশ আধিপত্য বিস্তার করেই খেলেছেন জকোভিচ। আর এমন পারফরম্যান্সের মধ্য দিয়ে বছরের সপ্তম ফাইনালের মঞ্চে পৌঁছে গেলেন সার্বিয়ান তারকা। প্রতিপক্ষকে হারাতে সময় নেন ১ ঘণ্টা ১৬ মিনিট। পুরো ম্যাচ দাপট দেখাতে পেরে জোকোভিচও বেশ উচ্ছ্বসিত।
ফাইনাল নিশ্চিত হওয়ার পর জোকোভিচ বলেন, ‘এই সপ্তাহে যে কয়টি ম্যাচ খেলেছি তার মধ্যে সেরা। সঠিক সময়ে এই জয়টি এসেছে। আর কেভিনও ভালো খেলেছে। তার দ্বিতীয় সার্ভে আমি যথাসম্ভব পয়েন্ট নেওয়ার চেষ্টা করেছি এবং সেখানে দারুণ কাজ হয়েছে।’