ঢাকাMonday , 19 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে করেছেন বিবার-হেইলি

Link Copied!

বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন পপ তারকা জাস্টিন বিবার ও মার্কিন মডেল হেইলি বাল্ডউইন। শুক্রবার ইনস্টাগ্রামে ভক্তদের খবরটি জানিয়েছেন বিবার। হেইলির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে এই গায়ক লিখেছেন, ‘আমার স্ত্রী অসাধারণ।’ এছাড়া শনিবার ইনস্টাগ্রামে নিজের নাম পরিবর্তন করে হেইলি বিবার করেছেন হেইলি বাল্ডউইন।
গত ১০ জুলাই ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে হেইলির সঙ্গে বাগদানের বিষয়টি ভক্তদের জানান বিবার। ইনস্টাগ্রামে হেইলি বাল্ডউইনের সঙ্গে একটি রোমান্টিক ছবি পোস্ট করে জাস্টিন বিবার লেখেন, ‘কিছু বলার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু খবর দ্রুত ছড়িয়ে পড়ে। সোজা কথা শুনুন, হেইলি আমি তোমার সবকিছুর প্রেমের পড়েছি। তোমার জীবনের সবকিছু জানতে তোমার সঙ্গে জীবন কাটাতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। আমি প্রতিজ্ঞা করেছি, সম্মান ও সততার মাধ্যমে আমাদের পরিবার পরিচালনা করব। আমরা যা করছি এবং সিদ্ধান্ত নিচ্ছি সৃষ্টিকর্তা যেন আমাদের পথপ্রদর্শন করেন। আমার হৃদয় সম্পূর্ণ তোমার জন্য এবং সবসময় তোমাকেই প্রাধান্য দিই। তুমি আমার ভালোবাসা হেইলি বাল্ডউইন এবং তোমাকে ছাড়া কারো সঙ্গে জীবন অতিবাহিত করতে চাই না। জীবনের সেরা সময়টার জন্য তর সইছে না। যদিও এটি হাস্যকর কারণ এখন তোমার সঙ্গে সবকিছুই প্রাণবন্ত মনে হচ্ছে।’
তিনি আরো লেখেন, ‘একটি বিষয়ে আমি সবচেয়ে বেশি উচ্ছ্বসিত যে আমার ছোট ভাই-বোন আরো একটি সফল বিয়ে দেখতে পাবে এবং আমি এটির জন্য অপেক্ষা করছি। সৃষ্টিকর্তার পক্ষ থেকেও এটি সঠিক সময়েই হয়েছে, আমরা সপ্তম মাসের সপ্তম দিনে বাগদান সেরেছি। সপ্তম নম্বরটির সঙ্গে একটি আধ্যাত্মিক বিষয় জড়িয়ে আছে। এটি সত্যি, গুগলে খোঁজ করতে পারেন। যাই হোক আমি এটা পরিকল্পনা করে করিনি। সত্তরেও আমরা ভালো থাকব। যে একজন ভালো জীবনসঙ্গী পেল, সে একজন ভালো জিনিস পেল এবং সৃষ্টিকর্তার আশীর্বাদপ্রাপ্ত হলো। এই বছরটি আমার জন্য কল্যাণকর।’
এরপর গত সেপ্টেম্বরে বিয়ে রেজিস্ট্রেশন আদালতে গিয়েছিলেন বিবার-হেইলি। শোনা যায়, সেই সময় আদালতে একজন বিচারক ইঙ্গিত করেছেন, এই জুটি বিয়ে করার অনুমতি নেয়ার জন্য নয় বরং বিয়ে করেছেন তা নিবন্ধন করাতে সেখানে গিয়েছিলেন।
বাল্ডউইন ও বিবারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেকদিন থেকেই। ২০১৬ সালে প্রেমের সম্পর্কে জড়ান তারা।