ঢাকাMonday , 19 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল রোববার প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট কমিটি বেলা ১১টায় অতিরিক্ত রেজিস্ট্রারের কাছে ফলাফল হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলীর উপস্থিতিতে ভর্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।
গত শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিজস্ব ক্যাম্পাসসহ পাবনা শহরের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা হয়। এ বছর প্রতি আসনের জন্য গড়ে পরীক্ষার্থী ছিল ৩৬ জন। ৯২০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৩৩ হাজার ২৬০ জন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭১ দশমিক ৩৪ শতাংশ এবং পাসের হার ২৬ দশমিক ২৮ শতাংশ।
২০১৮-১৯ শিক্ষাবর্ষে ৫টি অনুষদের অধীনে ৯২০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ফলাফলসহ ভর্তির যাবতীয় তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট- www.pust.ac.bd এবং admission1819.pust.ac.bd এ পাওয়া যাবে।