ঢাকাFriday , 16 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে পার্টিতে অর্জুন-মালাইকা

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেতা অর্জুন কাপুর ও মালাইকা আরোরার মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় চলছে নানা গুঞ্জন। যদিও এ নিয়ে সরাসরি কোনো কথা বলেননি কথিত এ প্রেমিক জুটি। তবে বিষয়টি নিয়ে চলছে জোর আলোচনা।
গতকাল বৃহস্পতিবার একটি পার্টির আয়োজন করেছিলেন অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী মাহীপ কাপুর। এতে কারিনা কাপুর, অমৃতা আরোরা, সুজান খানসহ অন্যদের সঙ্গে হাজির হয়েছিলেন অর্জুন-মালাইকা। ইনস্টাগ্রামে পার্টির একটি ছবি পোস্ট করেন মাহীপ। সেখানে অর্জুন ও মালাইকাকে পাশাপাশি বসে থাকতেও দেখা গেছে।
কিছুদিন আগে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় দেখা যায় তাদের। এ সময় তাদের ঘিরে সাধারণ জনতা ও পাপারাজ্জিদের ভিড় থেকে মালাইকাকে আগলে রাখেন অর্জুন। সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবিও প্রকাশিত হয়। এছাড়া মালাইকার জন্মদিনের একটি পার্টিতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অর্জুন। সব মিলিয়ে তাদের প্রেমের গুঞ্জনটা বেশ জোরালো। এছাড়া অর্জুন-মালাইকা বিয়ের পরিকল্পনা করছেন বলেও ভারতীয় মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে।
এদিকে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মালাইকা আরোরা বলেন, ‘আমি ব্যক্তিগত বিষয়ে প্রশ্নের উত্তর দিই না। লজ্জা পাই বা অন্যকিছু তা কিন্তু নয়, আমি ব্যক্তিগত বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। আর আমার জীবনে কী ঘটছে সেই বিষয়ে সবাই জানেন। এ নিয়ে কথা বলার কিছু নেই। আমি শুধু আমার জীবনকে উপভোগ করছি- এটি খুবই সুন্দর ও মূল্যবান।’