ঢাকাFriday , 16 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক গানে কনা-তাহসান-মেহজাবিন

Link Copied!

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান ও কনা। দুজনই নিয়মিত গানে কণ্ঠ দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় ‘কেন কে জানে’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তারা। ‘নিঃশ্বাস’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে এ গান ব্যবহার করা হয়েছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।
গতকাল বৃহস্পতিবার গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। ‘খুব চেয়ে যদি না পাই/পেয়েও যদি আবারো হারাই/অনুশোচনায় কেটে যাবে বাকিটা সময়/তাই বুঝি কোনো কিছু মানে না হৃদয়/তবু কেন ভেসে যাই মায়ারই টানে/কেন কে জানে, কেন কে জানে’ এমন কথার গানটি লিখেছেন গীতিকার আসিফ ইকবাল। সুর ও সংগীতায়োজনে আমিত-ঈশান। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ও করেছেন তাহসান। এতে তাহসানের বিপরীতে রয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।
এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘গল্পের সঙ্গে মিল রেখেই এ গান বানানো হয়েছে। আশা করি, এই গান এবং ভিডিও উভয়ই দর্শক-শ্রোতারা পছন্দ করবেন।’
গানটির গীতিকার এবং প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিকের উপদেষ্টা আসিফ ইকবাল বলেন, ‘এটা কত ভালো একটা প্রোডাকশন হয়েছে তা ভিডিওটি না দেখলে, গানটি না শুনলে শ্রোতারা বুঝতে পারবেন না। গানটি শোনার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।’