নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে বাণিজ্য ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামীকাল ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
ভর্তি পরীক্ষা মোট ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো-সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ইডেন মহিলা কলেজ।
বাণিজ্য ইউনিটে ৫ হাজার ২১০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২২ হাজার ৬৭১জন। বিস্তারিত তথ্য www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

