ঢাকাWednesday , 14 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিল দলে ডাক পেলেন রাফিনহা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চলতি মাসে ব্রাজিলের দুটি প্রীতি ম্যাচের দলে আগে থেকে ছিলেন না রাফিনহা। তবে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ক্যাসেমিরোর ইনজুরির সুযোগে সেলেসাও দলে ডাক পেয়েছেন বার্সেলোনা তারকা রাফিনহা।
অ্যাঙ্কেলের চোটের কারনে আন্তর্জাতিক ম্যাচের বিরতির পুরো সময়টাতেই পুনর্বাসনে থাকতে হবে রিয়াল মিডফিল্ডার ক্যাসেমিরোকে। আর এ সুযোগে ব্রাজিল দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে ইতিমধ্যেই বার্সেলোনা ছেড়েছেন রাফিনহা।
২০১৫ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচে সবশেষ দেশের হয়ে খেলেছিলেন চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে সাতটি ম্যাচ খেলা রাফিনহা
আগামী শুক্রবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য লন্ডনে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে রাফিনহার। চার দিন পর আগামী ২০ নভেম্বর আরেকটি প্রীতি ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
রোববার রাতে লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৪-২ গোলে জেতা ম্যাচে গোড়ালিতে চোট পান ক্যাসেমিরো। এজন্য অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকা লাগতে পারে রিয়াল তারকাকে।