ঢাকাWednesday , 14 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশ্যে ইন্দুবালার গান

Link Copied!

বিনোদন প্রতিবেদক : পার্শ্ববর্তী দেশ ভারতের জনপ্রিয় তারকারা ইদানিং ওয়েব সিরিজে অভিনয় করছেন। এবার এই তালিকায় দেশীয় জনপ্রিয় কয়েকজন শিল্পীও নাম লিখিয়েছেন। সম্প্রতি ‘ইন্দুবালা’ নামে ওয়েব সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি।
অনন্য মামুন পরিচালিত এ ওয়েব সিরিজে পপি ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁচল আঁখি, অভিনেতা তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, এ বিএম সুমনসহ অনেকেই। ওয়েব সিরিজটির প্রথম লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়েছে।‘তোকে ছুঁই’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের ইমন চক্রবর্তী। কথা ও মিউজিক করেছেন দোলান মৈনাক।
‘ইন্দুবালা’ ওয়েব সিরিজের গল্পে দেখা যাবে, সমাজ জঞ্জালে ভরে গেছে। চারদিকে শুধু অন্যায়, দুর্নীতি। এই অনাচার থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে ইন্দুবালা এগিয়ে আসেন। তিনি প্রতিবাদী একজন নারী। কিন্তু হিংসা কিংবা সহিংসতা দিয়ে নয়, ভালোবাসার পরম মমতায় সমাজ থেকে অন্যায় দূর করতে সে দৃঢ়প্রতিজ্ঞ।
ইনোভেট সলিউশনের বিগ বাজেটের আলোচিত এ ওয়েব সিরিজটি সিনেস্পট অ্যাপে দর্শকরা দেখতে পাবেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

দেখুন : ‘তোকে ছুঁই’ শিরোনামের গান