ঢাকাWednesday , 14 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অর্জুনের সঙ্গে বিয়ের গুঞ্জনে মালাইকার বক্তব্য

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডে চলছে বিয়ের মৌসুম। আজ বুধবার বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এছাড়া কয়েকদিন পরেই গাঁটছড়া বাঁধবেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। এখানেই শেষ নয়, বলিপাড়ায় জোর গুঞ্জন- বিয়ের পরিকল্পনা করছেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা।
বেশ কিছুদিন ধরেই প্রেমের গুঞ্জনে ভারতীয় মিডিয়াগুলোতে আলোচনায় রয়েছেন অর্জুন-মালাইকা। বিভিন্ন জায়গায় একসঙ্গে তাদের দেখা যাচ্ছে। সম্প্রতি মিলান বিমানবন্দরে মালাইকার হাত ধরা অবস্থায় অর্জুনের একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। সবমিলিয়ে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা বেশ জোরালো।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মালাইকা আরোরা বলেন, ‘আমি ব্যক্তিগত বিষয়ে প্রশ্নের উত্তর দিই না। লজ্জা পাই বা অন্যকিছু তা কিন্তু নয়, আমি ব্যক্তিগত বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। আর আমার জীবনে কী ঘটছে সেই বিষয়ে সবাই জানেন। এ নিয়ে কথা বলার কিছু নেই। আমি শুধু আমার জীবনকে উপভোগ করছি- এটি খুবই সুন্দর ও মূল্যবান।’