ঢাকাMonday , 12 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনোনয়নপত্র কিনেছেন নায়ক হেলাল খান

Link Copied!

বিনোদন প্রতিবেদক : নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে আগ্রহী প্রার্থীরা প্রচার শুরু করেছেন। কেউ কেউ মনোনয়নপত্র কিনছেন। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবেন বলে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন বেশ কয়েকজন শোবিজ অঙ্গনের তারকা।
এদিকে বিএনপির অফিসও আজ সোমবার থেকে সরগরম হয়ে উঠেছে। সকাল থেকেই সেখানে মনোনয়নপত্র সংগ্রহ করতে ভিড় করছেন আগ্রহী প্রার্থীরা। এ তালিকায় রয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। জনপ্রিয় অভিনেতা হেলাল খান সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাসাসের এই সাধারণ সম্পাদক। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ ছাড়াও জনপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপা সিরাজগঞ্জ-১ আসনের জন্য বিএনপির প্রার্থী হয়ে মনোনয়নপত্র কিনবেন বলে জানা গেছে।