ঢাকাMonday , 12 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির মনোনয়নপত্র কিনবেন কনক চাঁপা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপা। সুরের ভুবনের পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। এবার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনের জন্য বিএনপির প্রার্থী হয়ে মনোনয়নপত্র কিনবেন তিনি। আজ সোমবার বিকেল ৩টায় মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানিয়েছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।
আজ সকাল থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে বিএনপি। কনক চাঁপা ছাড়াও শোবিজ অঙ্গনের অনেকেই বিএনপির মনোনয়নপত্র কিনবেন বলে জানা গেছে।
নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে আগ্রহী প্রার্থীরা প্রচার শুরু করেছেন। কেউ কেউ মনোনয়নপত্র কিনছেন। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবেন বলে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনেছেন নায়ক ফারুক, অভিনেত্রী তারানা হালিম, কণ্ঠশিল্পী মমতাজ, রোকেয়া প্রাচী, শমী কায়সার, মনোয়ার হোসেন ডিপজল, অভিনেতা সিদ্দিকুর রহমানসহ অনেকে।