ঢাকাMonday , 12 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিলন-আইরিনের ‘সেভ লাইফ’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনয়শিল্পী আনিসুর রহমান মিলন ও চিত্রনায়িকা আইরিন সুলতানা জুটি বেঁধে অভিনয় করছেন। ‘সেভ লাইফ’ নামের সিনেমায় তাদেরকে একসঙ্গে দেখা যাবে। সিনেমাটি নির্মাণ করছেন কাজী আমিরুল ইসলাম শোভা।
গত ১১ নভেম্বর থেকে রাজধানীর বঙ্গবাজারের পাশে অবস্থিত ফায়ার সার্ভিসের অফিসে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে আইরিনকে ফায়ার সার্ভিসের কর্মী হিসেবে দেখা যাবে। এ প্রসঙ্গে আইরিন সুলতানা বলেন, ‘‘সেভ লাইফ’ সিনেমায় জয়া চরিত্রে অভিনয় করছি। এতে একজন তরুণ ফায়ার সার্ভিসকর্মী হিসেবে সবময় মানুষের জন্য কাজ করি। চরিত্রটি আমার খুব পছন্দ হয়েছে। কাজটি করেও আনন্দ পাচ্ছি।’
এর আগে মিলন-আইরিন জুটি ‘টার্গেট’ সিনেমায় অভিনয় করেন। আনিসুর রহমান মিলন অভিনীত ‘স্বপ্নের ঘড়’ সিনেমাটি শুটিং শেষে মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এদিকে ‘রৌদ্র্র ছায়া’, ‘ভোলা’, ‘গন্তব্য’, ‘আহারে জীবন’, ‘পদ্মার প্রেম’ সিনেমার কাজ করছেন আইরিন।