ঢাকাSunday , 11 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

Link Copied!

বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ভর্তি পরীক্ষা কমিটির চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইব্রাহীম কবিরসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং কয়েকটি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.brur.ac.bd তে পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদভুক্ত ২১টি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২ থেকে ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।