ঢাকাSunday , 11 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্ডাস্ট্রির একদল মানুষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে

Link Copied!

বিনোদন ডেস্ক : তার পরবর্তী সিনেমা রঙ্গীলা রাজা নিয়ে বেশ বিপাকেই পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। ভারতীয় সেন্সর বোর্ড সিনেমাটির ২০টি দৃশ্য কর্তন করতে বলেছে এবং এটি ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে। এ অভিনেতা মনে করছেন, বলিউডে ষড়যন্ত্রের শিকার তিনি।
শনিবার এক সংবাদসম্মেলনে গোবিন্দ বলেন, ‘বিগত নয় বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির একদল মানুষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং ভালো কোনো প্ল্যাটফর্মে আমার সিনেমা মুক্তি দিতে দিচ্ছে না। সিনেমাগুলো মুক্তির তারিখ নিয়ে জটিলতা হচ্ছে অথবা ভালো কোনো প্রেক্ষাগৃহ পাচ্ছে না। এর সবচেয়ে বড় উদাহরণ কয়েকদিন আগে মুক্তিপ্রাপ্ত ফ্রাইডে সিনেমাটি। মিডিয়া ভালো রিভিউ দেয়া সত্ত্বেও প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি সরিয়ে নেয়া হয়।’
তিনি আরো বলেন, ‘আমি এতদিন চুপ থেকেছি কিন্তু তারা কীভাবে পহলাজ নিহানালির মতো প্রযোজকের সিনেমা বন্ধ করে। তিনি ইন্ডাস্ট্রির অন্যতম সম্মানিত প্রযোজক এবং অনেক তারকা তার হাত ধরে বলিউডে পা রেখেছেন। আমাদের ইন্ডাস্ট্রি এমন ছিল না, মনে হচ্ছে আমরা নতুন কোনো পৃথিবীতে বসবাস করছি।’
রঙ্গীলা রাজা সিনেমাটি পরিচালনা করছেন সিকান্দার ভারতী। এতে গোবিন্দ ছাড়া আরো অভিনয় করছেন-প্রেম চোপড়া, শক্তি কাপুর, মিশিকা কৌরাসিয়া, অনুপমা অগ্নিহোত্রী প্রমুখ। ১৬ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।